
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, প্রথমে বাম ছাত্র সংগঠনের কর্মীরাই হামলা করে। হামলায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই শাহবাগ মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলো।
আহত নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাম ছাত্র সংগঠনগুলো সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। শাহবাগে বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় নেতাকর্মীদের। একপর্যায়ে রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদের নেতৃত্বে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকেও পুলিশকে লক্ষ্য রেখে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পুলিশের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, রমনা থানার এসি বায়েজিদ এবং শাহবাগ থানার এসআই রাশেদ আহত হয়েছেন।
পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, কর্মী মশিউর রহমান, মিশাল ত্রিপুরা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সংগঠজ জাবির আহমেদ জুবেল, সামি আব্দুল্লাহ, ছাত্র ইউনিয়নের ঢাকা নগরের সংগঠক শাহাদাত হোসেন, ঢাকা নগরের কর্মী জাওয়াদ হোসেন, শান্তাসহ প্রায় ২০ জন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। তখন পুলিশ আমাদের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে আমাদের ওপর হামলে পড়ে। আমাদের নারী নেতাকর্মীদের পুলিশ হেনস্থা করে; নারী পুলিশ সদস্য থাকলেও পুরুষ পুলিশ সদস্যরা ন্যক্কারজনকভাবে আমাদের নারী নেতাকর্মীদের ওপর হামলা করে যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ হামলার প্রতিবাদে আগামীকাল (সোমবার) বেলা ১২টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমনা জোনের এডিসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার অভিযোগ অসত্য। পুলিশ তাদের (বাম সংগঠন) ওপর কোনো হামলা করেনি। তারাই বরং পুলিশের ওপর হামলা করেছে।’
পুলিশের কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে কিছু না বলেই সংযোগটি বিচ্ছিন্ন করেন দেন এডিসি হারুন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে