
রাজধানীর জুরাইনের প্রধান রাস্তা থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বিকেলে এই উচ্ছেদ অভিযান হয়। এতে কয়েক শ হকারকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযানে কয়েকজন হকারকে নগদ অর্থ জরিমানাসহ অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজধানীর ঢাকা-মাওয়া সড়কের প্রবেশমুখ জুরাইন এলাকার প্রধান রাস্তার উভয় পাশ কয়েক দশক ধরে হকারদের দখলে। কিছু অসাধু ব্যক্তিকে চাঁদা দিয়ে এসব হকার রাস্তার ওপর দোকান বসিয়ে পণ্য বিক্রি করেন। এতে এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তায় প্রায়ই সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে অসংখ্যবার এসব হকারকে উচ্ছেদ করা হয়েছে। তবে পুলিশ ও ম্যাজিস্ট্রেট চলে গেলে তাঁরা পুনরায় সরঞ্জাম নিয়ে বসে পড়েন। আজকেও একই ঘটনা ঘটে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের নেতৃত্বে জুরাইন রেলগেট ও বিক্রমপুর প্লাজার আশপাশে রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালিত হয়। এতে ১২টি মামলায় নগদ ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশ কিছু স্থাপনা জব্দ করা হয়। তবে ম্যাজিস্ট্রেট চলে গেলে হকাররা পুনরায় রাস্তা দখলে নিয়ে দোকান বসান।

এ ব্যাপারে এলাকার বাসিন্দা সেলিম জানান, এর আগেও অনেকবার এসব হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হকাররা পুনরায় রাস্তা দখল করে কিছুক্ষণ পর বসে পড়েন।
পথচারী রানা মিয়া বলেন, ‘এই নাটক আগেও দেখেছি। কিন্তু এটা কতক্ষণ থাকে, সেটাই দেখার ব্যাপার।’ তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এ রকম ব্যস্ততম মেইন রোডের ওপর হকার বসে কি না, আমার জানা নেই।’
হকার মহব্বত বলেন, ‘আমরা গরিব মানুষ। দীর্ঘদিন ধরে এখানে দোকান বসিয়ে পণ্য বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। কিন্তু আমাদের বসতে না দিলে আমরা কী করে খাব? সামনে ঈদ, তাই পরিবার-পরিজন নিয়ে অনেক সমস্যায় পড়ে যাব।’
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান জানান, রমজানে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণে ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে