
অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। তিনি প্রিন্ট ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আরও আটজন এই অ্যাওয়ার্ড পেয়েছেন।
আজ রোববার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ‘লোভের জাল গ্রামে গ্রামে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম এই পুরস্কার পান। প্রতিবেদনটিতে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার করুণ গল্প তুলে ধরা হয়।
সাইফুল মাসুমের জন্ম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ চরচেঙ্গা গ্রামে। তার বাবা আবুল কাশেম সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মা শাহানাজ বেগম গৃহিণী। মাসুমের সাংবাদিকতার হাতেখড়ি স্থানীয় পত্রিকা ‘নিঝুমদ্বীপ’ ও হাতিয়া দ্বীপের কমিউনিটি রেডিও ‘সাগরদ্বীপে’।
তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও একই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেন। মাসুম স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবাখাত, কৃষি, পরিবেশ, অভিবাসন ও অ্যাভিয়েশন নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে সাইফুল মাসুম আইইডি’র আদিবাসী বিষয়ক সাংবাদিক সম্মাননা-২০১৯, ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সম্মাননা-২০২১’, আরএসডিবি’র ‘নদী পদক ২০২৩’ অর্জন করেছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে