
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশে কর্মস্থলে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামের এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
আজ বুধবার সকালে মোজাহিদ নগর আন্ডারপাস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় তাঁর সিএনজিটি মোজাহিদ নগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন-চারজন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেন, কানে থাকা ১২ আনার এক জোড়া কানের দুল, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া মালপত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা বলে ভুক্তভোগী দাবি করেছেন।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিনি ডিউটিতে যোগ না দিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে