
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ওসমান হাদির সমাধির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস পার হলেও ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করা হয়নি। সরকার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকার কথা বললেও এ বিষয়ে জনগণকে স্পষ্ট অগ্রগতি জানানো প্রয়োজন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাইয়ে সরকারের আরও উদ্যোগী হওয়া উচিত ছিল। এ বিষয়ে সরকারের অবস্থান ও অনুসন্ধানের ফলাফল জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ নতুন কোনো দফা বা আল্টিমেটাম দিতে চায় না। তবে বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। আগামী সাত দিনের মধ্যে সরকার যদি হত্যাকারীদের শনাক্তকরণ, বিচারপ্রক্রিয়ার অগ্রগতি এবং তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আব্দুল্লাহ আল জাবের সরকারের কাছে দুটি বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করে বলেন, ‘প্রথমত, জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগের বর্তমান অবস্থা কী এবং এ বিষয়ে সরকারের অগ্রগতি কতদূর। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।’
সমাবেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের সমালোচনা করে জাবের বলেন, কোনো তদন্ত ছাড়াই আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে, যা বন্ধ হওয়া উচিত।
আরও পড়ুন:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে