
চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে যুব বাঙালি। এ ছাড়া একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে চলমান ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখার সমালোচনা করে সংগঠনটি।
আজ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনটির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম হৃদয় স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, একাত্তরের সশস্ত্র সংগ্রামে বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশ। কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বহাল থাকায় সশস্ত্র সংগ্রামের অর্জন ভূলুণ্ঠিত।
বিবৃতিতে বলা হয়, ব্রিটিশবিরোধী আন্দোলনের সিপাহি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির মজনু শাহর নেতৃত্বে ফকির-সন্ন্যাস বিদ্রোহ, হাজী শরীয়তউল্লাহ ও দুদু মিয়ার ফরায়েজি আন্দোলন, ওহাবি আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা আন্দোলন, তেভাগা আন্দোলন, দেশবন্ধু সি আর দাশের স্বরাজ পার্টি, অনুশীলন-যুগান্তর, বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন, শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-প্রজা পার্টি, রাস বিহারী বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ বাঙালির নিজস্ব সংস্কৃতিনির্ভর রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বিকশিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা, ৭ মার্চের ভাষণ, ২৩ মার্চ গান ফায়ার ও কুচকাওয়াজ, ২৫-২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা সশস্ত্র সংগ্রামকে অনিবার্য করে তুলেছিল। অথচ স্বাধীন দেশে এসব ঘটনা আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতা-পরবর্তী ৭২-৮১ এর ছাত্র-যুব সমাজের ফ্যাসিবাদ-বাকশাল ও সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের অভ্যুত্থান, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান বাঙালির কাঙ্ক্ষিত রাজনৈতিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা।
বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে, তাকে কাঠামোগত রূপ দিতে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। দলীয় ও অদলীয় শ্রেণি-পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামোই পারবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। আর তখনই আমরা পারব দেশের প্রত্যেক মানুষকে সত্যিকারের স্বাধীনতার সাধ উপভোগ করার মধ্য দিয়ে চিন্তা ও মননে সৃজনশীলতার আলোতে উদ্ভাসিত করতে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৯ মিনিট আগে