
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলার শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই দিন ফাহিমকে গুলশান থানা-পুলিশ আদালতে হাজির করে। পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে ফাহিমের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
গত রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে এলাকার কিছু শিক্ষার্থী ও সাধারণ জনগণ। এরপর রাজধানীর শাহ আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গুলশান থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠায়।
মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে মিছিলে যোগ দেন মো. ইমরান (৩০) নামের একজন শ্রমিক। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাত আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা করা হয়।

বরগুনার উপকূলজুড়ে বিভিন্ন জেলেপল্লিতে অভাব-অনটনের কালো ছায়া পড়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটে নদ-নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। ফলে আয়রোজগার বন্ধ তাঁদের।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে স্বাধীনতার মাস উপলক্ষে ১৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন। বইমেলা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে
২১ মিনিট আগে
বাম্পার ফলনেও তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন আমতলীর চাষিরা। ক্রেতা সংকটে তাঁরা তরমুজ বিক্রি করতে পারছেন না। এতে শতকোটি টাকা লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
৩২ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ২০২৪ সালে চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। তিনটি মামলায় আসামি দীপু
১ ঘণ্টা আগে