
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত চাকরিপ্রার্থীরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে প্রায় ৯০ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চপর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাকরিপ্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। তিনি জানান, অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
আসিফ মাহমুদ আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও ২০ থেকে ৩০ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
এদিকে, আন্দোলনকারীরা বলছেন, তাঁরা অনশন থেকে সরে এলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তাঁরা অনশন থেকে সরে এলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩২ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪২ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে