
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে ১ কোটি ৭ লাখ পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে আমাদের প্রস্তুত রয়েছে ১ কোটি ৩০ লাখ পশু। দেশেই আরও ২২ লাখ প্রয়োজনের অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে।’
আজ রোববার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের জন্য গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সীমান্ত দিয়ে কোরবানির পশু প্রবেশ প্রসঙ্গে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘রাতের অন্ধকারে অনেক কিছুই তো হয়। সেটা আপনি কি করে ঠেকাবেন? সীমান্তরক্ষী বাহিনী তার চেষ্টা সে করছে এবং আমরা সামাজিক ক্যাম্পেইনগুলো করছি। রাষ্ট্র কোনো অবস্থাতেই আইনগতভাবে কাউকে বৈধ অধিকার দেয়নি গরু বা পশু আমদানি করবার জন্য। আমরা আমাদের সব প্রস্তুতিও নিয়েছি।’
এর আগে মন্ত্রী আসন্ন ২০২৪-২৫ অর্থবছর বাস্তবায়নের লক্ষ্যে গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত–পরামর্শ গ্রহণের জন্য বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালা ২০২৪–এর উদ্বোধন করেন।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
এ সময় বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে