রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপু প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।
আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। আরও উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ইতিহাস নির্ভর সিনেমা বীরকন্যা প্রীতিলতা। এর মাধ্যমে শুধু সিনেমা জগৎই সমৃদ্ধ হবে না, পাশাপাশি অনেকের অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে। ভবিষ্যতে এ ধরনের আরও সিনেমা মুক্তি পাওয়া উচিত বলে তিনি অভিমত দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বাংলাদেশের অতীত ইতিহাসে প্রীতিলতার মতো সংগ্রামীরা সব সময়ই প্রাসঙ্গিক ছিল। বর্তমানেও তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে। যা থেকে নারীদের পাশাপাশি পুরুষেরাও অনুপ্রাণিত হতে পারে। একটা কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিলতা কেন, কীভাবে উপমহাদেশের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করল-তা জানতে সবাইকে এই সিনেমা দেখতে হবে।
পরিচালক প্রদীপ ঘোষ বলেন, অনেক চ্যালেঞ্জের পর এই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যেহেতু এটা ইতিহাস নির্ভর সিনেমা, তাই এখানে সবচেয়ে বেশি অনুপ্রেরণা শিক্ষার্থীদের জন্য রয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য অর্ধেক দামে টিকিট দেওয়ার ঘোষণা দেন।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, প্রীতিলতার মতো চরিত্রে কাজ করা সহজ ছিল না। এটি শুধু বিনোদন নয়, এই সিনেমার মাধ্যমে ইতিহাসের অনেক কিছু জানা যাবে এবং একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটিও বোঝা যাবে। এ সময় তিশা উপস্থিত সব শিক্ষার্থীকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে কথা বলেন বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রের মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করা কামারুজ্জামান তাপু।
অনুষ্ঠানে বীরকন্যা প্রীতিলতা টিমকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে সেলফি তুলেছেন শিক্ষার্থীরা। এর আগে উপস্থিত দর্শকদের সামনে সিনেমাটির টিজার ও গান দেখানো হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে