
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ককটেল’ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বিস্ফোরণের শব্দে টিএসসি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
জানা যায়, রাত সাড়ে ১০টার পর কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে একদল শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের ধারণা, ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে। ধারণা করা হচ্ছে, এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’
ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে সেখানে গিয়ে যা জানা গেল, দুই পথশিশু আগুন দিয়ে খেলতেছিল। ধারণা করা যাচ্ছে, পটকা বা এমন কিছুতে আগুন লাগে। সেখানে গিয়ে নারিকেলের ছোবড়ার মতো কিছু একটাতে আগুন জ্বলতে দেখা গেছে। কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে