রহস্য-রোমাঞ্চ উপন্যাসের চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বুধবার বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পুত্রবধু মাসুমা মায়মুর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পুত্রবধূ মাসুমা মায়মুর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, কাজী আনোয়ার হোসেন একবার ব্রেইন স্ট্রোক, একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ৩১ অক্টোবর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে তাঁর। এরপর বেশ কয়েক দফা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
গত ১০ জানুয়ারি থেকেই কাজী আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানিয়েছেন মাসুমা মায়মুর।
প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, তাঁর বোন জামাই কাজী আনোয়ার হোসেন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবৎ বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।
আরও পড়ুন:

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে