
‘শান্তিচুক্তি’ ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় এই দুই কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনার সৃষ্টি হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।’
জানা যায়, সকাল থেকে গ্রিন রোড অঞ্চলে অবস্থান নেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে বারবার ছত্রভঙ্গের চেষ্টা চালালেও উত্তেজনা কমেনি; বরং এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে এখনো আহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহন ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
এর আগে গত ৯ নভেম্বর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করতে অভিনব উদ্যোগ নেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। আয়োজন করা হয় এক ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানের। সেখানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে ফুল দিয়ে এবং কোলাকুলি করে নিজেদের মধ্যে সমঝোতা করেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানে সেদিন যোগ দেননি।
সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর ‘সংঘর্ষে না জড়ানোর’ প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই কলেজের শিক্ষার্থীরা। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ২ ডিসেম্বর বাসে যাতায়াতের সময় কথা-কাটাকাটির জেরে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেদিন একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। একপর্যায়ে ঢাকা কলেজ-সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে