রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামর এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন আব্দুল হামিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল হামিদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম খান। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন। পেশায় পাঠাওচালক ছিলেন তিনি।
আব্দুল হামিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, রাতে হাতিরঝিল ২ নম্বর গেটের পাশে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল হামিদ। এ সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আব্দুল হামিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত করছে হাতিরঝিল থানা-পুলিশ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে