Ajker Patrika

পশুর হাটে নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পশুর হাটে নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সমন্বয় সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

আজ রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, ‘হাট ইজারাদারেরা সরকার নির্ধারিত হাসিল ছাড়া অতিরিক্ত কোনো টাকা আদায় করতে পারবেন না। পশুবাহী যানবাহন জোরপূর্বক হাটে প্রবেশ করানো যাবে না এবং হাট অবশ্যই নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, যত্রতত্র পশু লোড-আনলোড বা রাস্তা দখল করে হাট বসানো যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটালে বা জোর করে ব্যবসায়ীদের বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যেকোনো সমস্যা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে হবে এবং ঘটনার ভিডিও প্রমাণ রাখতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাস্তা দখল করে হাট বসানো যাবে না। কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা
ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর পশুর হাটগুলোর ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, ট্যানারি অ্যাসোসিয়েশন, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রতিনিধি তাঁদের মতামত ও সমস্যা তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত