
চার দফা দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রোববার গাজীপুরের বোর্ডবাজার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং অনেকের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাঁরা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন করছে না। প্রায় নয় মাস ধরে বিষয়টি অমীমাংসিত থাকায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন।
তাঁরা আগামী ঈদুল ফিতরের আগে এসব দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
দাবিগুলো হলো—আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি প্রদান, বেতনকাঠামোর যথাযথ সমন্বয়, আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক সব পূর্ববর্তী বিজ্ঞপ্তি বাতিল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা শাস্তিমূলক বদলি আদেশ প্রত্যাহার।
এ বিষয়ে চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা আজকের পত্রিকাকে জানান, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। উপাচার্য বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে