
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ ৬ জন নিহতের ঘটনায় বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারে চার জনসহ ৬ জন নিহত হন।
এ দিন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, টোল প্লাজায় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার টোল দিচ্ছিল। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস দুটি যানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা–কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে