
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ সোমবার ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে এই বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এই কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামী মাসেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।’
ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে এই সফটওয়্যারটি পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তা করবেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে