
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের ভিত্তিতেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ থেকে এই তরুণদের অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী চলমান ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন দেশ গড়ার পেছনে তরুণ প্রজন্মের অনেকেই প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্নের পথিক তরুণ সমাজ।’
উপদেষ্টা বলেন, এ বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নীতি, নৈতিকতা ও আদর্শের বাস্তবায়ন করাই তরুণ সমাজের দায়িত্ব। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। শুধু ভাতা প্রদানই নয়, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শারমীন এস মুরশিদ জানান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এসিড দগ্ধদের সহায়তার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা কার্যক্রম চলছে। দরিদ্র, ভূমিহীন, অনাথ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নতুন উন্নয়ন পদ্ধতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘পরিবারকেন্দ্রিক কর্মসূচি এবং সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে এটি দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। উপদেষ্টা শারমীন এস মুরশিদ ৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে