রাজধানীতে পৃথক দুটি ঘটনায় হাসপাতাল ও বাসার ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭) ও ধানমন্ডির আসমা আক্তার (৩০)।
শনিবার (১৩জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুটি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মৃত আসমা আক্তারের ভাই মোজাম্মেল হক জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। বাবার নাম মোক্তার হোসেন। তিন বছর আগে সাফিউল্লাহর সঙ্গে বিয়ে হয় আসমার। তাঁদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। হাজারীবাগ জিগাতলা এলাকায় থাকতেন আসমা ও তাঁর স্বামী।
মোজাম্মেল হক জানান, বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ চলে আসছিল। গত বুধবার অসুস্থ হয়ে আসমার স্বামী সাফিউল্লাহ ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গতকাল সকালে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। ওই সময় তাঁর সঙ্গেই ছিলেন আসমা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হাসপাতালের কেবিনের বারান্দা দিয়ে নিচে পরে যান আসমা। এ সময় কেবিনে তাঁর স্বামী ছাড়া কেউ ছিল না।
মোজাম্মেল হক অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে সাফিউল্লাহ আসমাকে ধাক্কা দিয়ে আটতলা থেকে নিচে ফেলে দিয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল দুপুরে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলার কেবিনের বারান্দা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর পরিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় ওই নারীর স্বামী সাফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাড্ডা আফতাবনগরে একটি বাসার সামনে থেকে মনিকা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মনিকা মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে তিনি আফতাবনগরের বাসার আটতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত মনিকার বোন মোমিনা আক্তার মৌ জানান, তাঁদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রামপুরা সরকার পাড়া গ্রামে। বাবার নাম মহির উদ্দিন। মনিকা বর্তমানে স্বামী মো. লিটন ও এক ছেলেকে নিয়ে বাড্ডা আফতাবনগর এলাকায় থাকেন। বেশ কিছুদিন আগে মণিকার মানসিক সমস্যা দেখা দেয়। তাঁর চিকিৎসাও চলছিল। এর মধ্যেই গতকাল বিকেলে আটতলা থেকে লাফিয়ে সে আত্মহত্যা করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে