রাজধানীর উত্তর বাসাবো এলাকার নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, রোববার বেলা ২টার দিকে খবর পেয়ে উত্তর বাসাবো ৫৫ / ২ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ভবনের লিফটের রাখা ফাঁকা জায়গার নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। বাম পায়ের হাঁটু ভাঙা এবং ডান পায়ের গোড়ালি ভাঙা ও কাটা ছিল। উদ্ধারের সময় মৃত ওই ব্যক্তির পরনে লুঙ্গির কোচে সিগারেটের প্যাকেটে গাঁজা পাওয়া যায়।
ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে এসআই আজিজুল হক ভূঁইয়া বলেন, ভবনটির ওপর থেকে লিফটের ফাঁকা জায়গায় পড়ে যেতে পারেন, অথবা কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি মাদক সেবন করেছিলেন কিনা সে বিষয়েও ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়েছে।
টিপু মোল্লার বড় ভাই মো. আবু মোল্লা বলেন, উত্তর বাসাবোয় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী মিনু আক্তার ও মেয়েকে নিয়ে থাকতেন। টিপু ঠিকাদারি করতেন। তবে ওই নির্মাণাধীন ভবনে কেন গিয়েছিলেন সেটি জানা নেই।

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
২৮ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে