
রাজধানীর লালবাগে শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এই গুলির ঘটনা ঘটে। ওই এলাকার ২ নম্বর গলিতে ভুক্তভোগী যুবকের বাসা। তাঁর বাবার নাম তাইজুদ্দিন।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব বলেন, ‘ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক শাহিন নামে একজনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখেছি কি না, এমন প্রশ্নের জবাবে “দেখিনি” বলতেই তাঁরা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে আমি রাফিকে বাসা থেকে ডেকে এনে ওদের কাছে যাওয়ামাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়।’ এরপর তিনি দ্রুত রাফিকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান।
এ সময় ইমনের সঙ্গে স্থানীয় রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিলেন বলে জানান তিনি।
আহত রাফির মা মোমেনা বেগম বলেন, ‘রাফির বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ইমন আমার ছেলেকে গুলি করেছে। কেন গুলি করেছে এখন পর্যন্ত জানতে পারি নাই। রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে।’
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবক ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে