
মাইগ্রেশনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভেতরে মানববন্ধন করেছেন তাঁরা। তবে আন্দোলনের ৭৩ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আশার বাণী পাননি তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে অংশ নেওয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমদা তানজিম বলেন, ‘আমরা ভর্তির সময় বিএমডিসি আছে জানালেও পরে জানতে পারি এই কলেজের বিএমডিসি নেই। এ ব্যাপারে জানতে চাইলে তাঁরা আমাদের বলেন, অতি দ্রুত বিএমডিসির ব্যবস্থা করবেন। কিন্তু দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নেননি। এই অবস্থায় আমাদের এই কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
একই বর্ষের শিক্ষার্থী নারগিস আমিন বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো চিকিৎসক। ফার্মেসিরও নেই কোনো ড্রাগ লাইসেন্স। সার্জারি করার মতো কোনো সার্জনও নেই। এই অবস্থায় আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর দাবি জানাচ্ছি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে