স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন।
কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়।
নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’
এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৩ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৩ ঘণ্টা আগে