
রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রবেশমুখ সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আজ রোববার দুপুরে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ বলছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে। এ সময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। চেকপোস্ট এলাকায় রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।
গতকাল শনিবার মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এখনো অনেক অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্র দিয়ে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, মূলত সেসব অস্ত্র উদ্ধার করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে