রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার একটি বাসা থেকে মেহেদী ইসলাম মুবিন (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খিলগাঁও মেরাদিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মেরাদিয়া নয়াপাড়া ক্যাসেট ফ্যাক্টরি গলির পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছিল।
এসআই আরও জানান, মেহেদীর মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকেই তিনি দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এসব কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন মেহেদী। সকালে পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেয় তাঁরা।
মেহেদীর বড় ভাই মাহিনুল ইসলাম মাহিন জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মেহেদী। প্রায়সময়ই একা একাই থাকত। কারও সঙ্গে তেমন মিশত না। সকালে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাঁর রুমের ভেন্টিলেটর দিয়ে দেখা যায়, রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
মেহেদীর বড় ভাই জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। বাবার নাম মো. মাহমুদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন মুবিন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে