
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে হোসাইন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজের দুই দিন পর আজ রোববার সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি-সংলগ্ন একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত প্রতিবেশী কিশোর স্বীকারোক্তির ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খেলতে বের হয় হোসাইন। কিন্তু সন্ধ্যার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারে, প্রতিবেশী মাহিমের সঙ্গে তাকে বাইসাইকেলে ঘুরতে দেখা গেছে।
সেই সূত্র ধরে মাহিমকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে এবং মরদেহ জঙ্গলে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেখানো স্থান থেকে গতকাল রোববার সকাল ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসাইন টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে