রাজধানীর তুরাগে কোরবানীর পশুহাটে মোটরসাইকেলযোগে এসে টাকার ব্যাগ ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়েছেন দুই যুবক। গতকাল শনিবার (১৫ জুন) মধ্যরাতে তুরাগের দিয়াবাড়ি গরুর হাটের পুলিশ কন্ট্রোল রুমের পাশে তাঁদের ধরে ফেলে জনতা।
পরে তাঁদের গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাঁরা হলেন—মাদারীপুর সদর উপজেলার জাফরবাদ গ্রামের আবু তাহেরের ছেলে আউয়াল চৌকিদার (৩০) ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা বিহারী ক্যাম্পের মৃত মো. জামালের ছেলে মো. জুম্মন (২২)। আউয়াল বর্তমানে রামপুরার মধুবাগের মীরেরবাগে থাকেন।
আজ রোববার (১৬ জুন) আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর।
জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) সুমন কর জানান, রাতে গরু কেনার জন্য টাকার ব্যাগ নিয়ে দিয়াবাড়ি হাটে এসেছিলেন মাকসুদুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। তিনি হাটের ভেতরের রাস্তা দিয়ে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের পাশে পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী পিছু নেয়। একটি পালসার মোটরসাইকেলের পেছনে বসে থাকা ছিনতাইকারী মাকসুদুরের টাকার ব্যাগ ছিনতাইকালে মাটিতে পড়ে যায়। পরে হাটে থাকা আশেপাশের লোকজন আউয়াল ও জুম্মনকে আটক করে পুলিশে দেয়। ওই সময় ছিনতাই কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এসি সুমন কর বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাদাবাদে জানা গেছে, তাঁদের সঙ্গে থাকা জুয়েল (২৩) ও সাদ্দাম হোসেন (২৪) নামের আরও দুই ছিনতাইকারী পালিয়ে গেছে। তাঁরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তার আউয়াল চৌকিদারের বিরুদ্ধে পাঁচটি ও জুম্মনের বিরুদ্ধে চারটি ছিনতাই ও মাদক মামলা রয়েছে।’
এসি সুমন কর বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ (রোববার) সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৩ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৭ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে