আমরা যে উন্নয়ন করছি, সেটা মানুষের জন্য। ফলে উন্নয়ন পরিকল্পনায় মানুষ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘মেগাসিটির বিবর্তন ও শহরের বাস যোগ্যতার রূপান্তর’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেগাসিটি বিষয়ক ড. তসলিম শাকুর ও ড. শায়ের গফুর সম্পাদিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আদিল মুহাম্মদ বলেন, মেগা সিটির পরিকল্পনার কথা বলছি, সেখান থেকে যেন মানুষ নামক প্রাণীটা হারিয়ে না যায়। মানুষের সঙ্গে গাছ-পালা জীববৈচিত্র্য সবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের নামে আমাদের প্রতিটি ভুল আরও বড় ভুলের জন্ম দিচ্ছে।’
আদিল মুহাম্মদ খান বলেন, মেগা সিটি মেগা সর্বনাশ। আমরা কি এই উন্নয়ন চেয়েছিলাম। শহরের মানুষগুলো ভালো নেই মেগা সিটিতে। আকাশ-সূর্যকে আড়াল করে যে নগরায়ণ হচ্ছে সেটা টেকসই হবে না। নগরায়ণের ক্ষেত্রে কিছু বেসিক সাইন্স আছে, জনস্বাস্থ্যের বিষয় রয়েছে।
বিআইপির সভাপতি আরও বলেন, আমি যদি জানালা খুলে গাছ না দেখতে পাই। পাখির ডাক শুনতে না পাই। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে সেটা যদি বুঝতে না পারি, তা হলে তো হবে না। শিশু-কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। বিভিন্ন উন্নয়ন হলেও একটির সঙ্গে অন্যটির সমন্বয় নেই। পরিকল্পিত উন্নয়নের জন্য তিনি সরকারের কাছে নগর ও অঞ্চল পরিকল্পনা মন্ত্রণালয় করার দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন পরিকল্পনাবিদ অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাবেক সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন প্রমুখ। সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে