
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে সম্প্রতি করা রং বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে নিম্নমানের কাজ ও তদারকির ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেলের বৃষ্টির পর হলের বিভিন্ন অংশে বিশেষ করে করিডরের দেয়ালের রং উঠে যেতে দেখা যায়। অল্প সময়ের ব্যবধানে এমন অবস্থা সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
হলের একাধিক শিক্ষার্থী জানান, সম্প্রতি পুরো হলে রং করার কাজ শেষ করা হয়। কিন্তু সামান্য বৃষ্টিতে যদি রং উঠে যায়, তাহলে এটি স্পষ্টভাবে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ।
শিক্ষার্থীরা বলেন, এভাবে সরকারি অর্থ অপচয় হচ্ছে, অথচ শিক্ষার্থীদের ভোগান্তি থেকেই যাচ্ছে।
হলের আবাসিক শিক্ষার্থী মঈনউদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাজ করার সময় কোনো তদারকি ছিল না বলে মনে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা কাজ করে চলে গেছে, এখন তার ফল ভুগতে হচ্ছে আমাদের।’
রং উঠে যাওয়ার বিষয়ে সূর্য সেন হলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জাবের আজকের পত্রিকাকে বলেন, ‘হলের করিডরের রেলিংয়ে যে রং করা হয়েছে, সেটি শুরু থেকেই নিম্নমানের ছিল।’
জাবের আরও বলেন, ‘আপনারা বিষয়টি তুলেছেন, আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আগামীকাল রং উঠে যাওয়া সংশ্লিষ্ট অংশ পরিদর্শন করে এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেব।’
এ বিষয়ে জানতে চাইলে সূর্য সেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বলেন, ‘এটি নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ, ওই কমিটিতে প্রভোস্ট স্যারকে প্রধান করে আরও কয়েকজন স্যার ছিলেন।’ তাঁদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন এই কর্মকর্তা।
এ বিষয়ে বক্তব্য জানতে হলের প্রাধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে