
রাজধানীর উত্তরায় বিমানবন্দর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের ভেতরে চালের বস্তা থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় সন্দেহজনক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিমানবন্দরে রেলস্টেশনে আজ সোমবার সকালে ট্রেনে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র, গুলি উদ্ধার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। তল্লাশিতে সহযোগিতা করে র্যাব-১। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও চারটি ককটেল।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা পরিচালনা করে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করা হয়। তল্লাশি করে চালের বস্তা থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
ট্রেনের যাত্রীদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করলে নিলে ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। সেই নাশকতাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে