
বিভিন্ন দেশে পাঠানোর নামে অর্থ নিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। গতকাল সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব-৪।
গ্রেপ্তাররা হলেন— মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) ও আবু হাসান (৪৮)। র্যাব জানায়, তাঁরা ‘টিভিআই ট্রাভেলস’ নামে একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে আসছিলেন।
র্যাব আরও জানায়, ভুক্তভোগী মো. শরীফ মোল্লা ও তাঁর স্বজনদের অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে মোট ৯৪ লাখ টাকা নেয় ওই চক্র। পরে তাঁদের ভিসা ও টিকিট দেওয়া হলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর পল্লবী থানায় মামলা দায়ের হলে র্যাব-৪-এর অভিযানে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে