
নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচনে ভোলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেসব এলাকায় জরুরি প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোলার মাঠপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনীর প্রধান উপকূলীয় এ দ্বীপ জেলার বিভিন্ন এলাকা ও ভোলা কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ ছাড়া তিনি স্থানীয় বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব। এর জন্য আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে ও পরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এর জন্য অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে, সে জন্য নৌবাহিনী, কোস্ট গার্ড ছাড়াও আনসার-পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।’
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে নৌবাহিনীর প্রধান বলেন, ‘গণমাধ্যমকর্মীরা বিগত সময়ে যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে ও সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সহযোগিতা করেছেন, আসন্ন নির্বাচনে একইভাবে সঠিক ও সত্য তথ্য তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।’
মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ নৌবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে