
দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তাদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুচ্ছায়াদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহিম, এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডুসার সাধারণ সম্পাদক মো. জাহিদ কালাম।
সভাপতির বক্তব্যে ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাত বলেন, দুদক দেশের দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডুসার সাধারণ সম্পাদক মো. জাহিদ কালাম। তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে সেখানে কর্মরত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যের ওপর। তিনি আরও বলেন, দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক কর্মপরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত কাজের মানসিকতা দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, দুদকের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই যদি সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার মূল্যবোধ ধারণ করেন, তবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।
ইফতারের আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দুদকের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এছাড়া ইফতার মাহফিলে দুদকের মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান, মোকাম্মেল হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলি, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ এবং পরিচালক ড. মো. জহিরুল হুদাসহ কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
১৭ মিনিট আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৩২ মিনিট আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৩৬ মিনিট আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
৩৮ মিনিট আগে