Ajker Patrika

ইম্পেরিয়াল ফটোসাংবাদিকতা সম্মাননা পেলেন ২৭ আলোকচিত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০২ মে ২০২৬, ১১: ৫৪
ইম্পেরিয়াল ফটোসাংবাদিকতা সম্মাননা পেলেন ২৭ আলোকচিত্রী
সম্মাননা পেয়েছেন ২৭ জন আলোকচিত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ ’। ফটোসাংবাদিকতা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন। অনুষ্ঠানে অংশ নিতে ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধিদল নেপাল থেকে ঢাকা সফর করে।

এবারের আয়োজনে আজকের পত্রিকার দুই ফটোসাংবাদিকসহ মোট ২৭ জন আলোকচিত্রীকে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। এর মধ্যে নেপাল থেকে আসা প্রতিনিধিদলের ১০ জন সদস্যকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বর্ষীয়ান আলোকচিত্রী রফিকুর রহমানের সম্মাননা প্রাপ্তি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এই গুণী ফটোসাংবাদিক তাঁর দীর্ঘ ৫৭ বছরের ক্যারিয়ারে অসামান্য অবদানের জন্য ‘বিশেষ সম্মাননা’ লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত