
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার ১৫৭ নম্বর আসামি অভিনেতা এবং মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এই মামলার খবর প্রকাশের পর শুরু হয়েছে নানা সমালোচনা।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর বলছে, আদালত অভিযোগ গ্রহণের পর পুলিশ মামলা রুজু করে।
পোস্টে বলা হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেন। এরপর সেটা মামলা হিসেবে নেওয়ার জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ মামলা রুজু করে।’
গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। ওই দিন আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
আরও খবর পড়ুন:

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
১ সেকেন্ড আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৮ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে