
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে আইনে কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই। তবে সংলাপ হতে হবে আইন মেনে। আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। এর আগে যুগ্ম জেলা ও দায়রা জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, সংলাপে বসতে আইনে কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু কথা হলো, সংলাপ হতে হলে কিছু আইনি জিনিস, যেগুলো বাস্তবে আছে, সেগুলো মেনে সংলাপে আসতে হয়। সেগুলো না মানলে সংলাপ হয় না।
বিরোধীদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমি যখন প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিই, তখন মামলা জট কমানোর জন্য একটি সেল গঠন করা হয়। সেই সেলটি এখনো আছে। সেটাকে নিয়ে যদি কেউ রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য জনগণকে বিভ্রান্ত করেন, তবে আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।
খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হবে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে, যে যা খুশি তাই বলতে পারে।’ কিন্তু এটাও মনে রাখতে হবে, দেশে আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন আইনের গতিতে চলবে।
একজন বিচারককে সাজা দেওয়ার পর বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতি। তার সঙ্গে গত শুক্রবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল দেখা করেছেন। আমি বাংলাদেশের আইনমন্ত্রী। আইনমন্ত্রণলয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতু বন্ধন।
মন্ত্রী বলেন, যদি বিচার বিভাগের কোনো সমস্যা থেকে থাকে সেটা যদি তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যাও হয় সেই সমস্যা নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলাটা কোথাও বারিত আছে বলে আমার মনে হয় না। সেই হিসেবেই জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বৈঠক করেছে। আমি সেই বৈঠকে বলেছি যেই ভুল বোঝাবুঝিই হোক না কেন, এটি নিরসণ করার দায়িত্ব আমার কাধে নিলাম। আপনারা কাজে ফিরে যান। বিচারপ্রার্থী জনগণ যাতে বিচার থেকে বঞ্চিত না হন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে