
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ জন শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম। তিনি বলেন, ‘অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জরুরি একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।’
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও ড. মোহাম্মদ জুলফিকার হোসেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার অন্তত ১৫ শিক্ষার্থী অভিযোগ করেন যে—অভিযুক্ত ছাত্রী ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে সহপাঠীদের নাম ও ছবি বিকৃতভাবে ব্যবহার করে অসংগতিপূর্ণ, কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্ট ছড়িয়ে দিয়েছেন। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে।
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমরা আগামীকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করব। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিয়ে দেব।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে