
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন ২০২৫-এর ভোট গণনার কাজে দায়িত্বরত অবস্থায় গত ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের স্মরণে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধনে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান সরকারের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য দেন।
মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘এবারের জাকসু নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের এলোমেলো ব্যবস্থাপনার একটি নিকৃষ্ট দলিল হয়ে থাকল। আর সেটা হলো জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর মধ্য দিয়ে। আমি জান্নাতুল ফেরদৌসের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘অব্যবস্থাপনার কারণে যে একজনের মৃত্যু হলো, এর দায় কে নেবে? ছোট একটা নির্বাচনে যদি এই অবস্থা হয়, তাহলে বড় নির্বাচনে কী অবস্থা হবে?’
শামীম রেজা আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, প্রশাসন এই ঘটনায় কিছু একটা করবে। কিন্তু তাদের নীরব থাকা আমাদের মর্মাহত করেছে। আমাদের কাছে মনে হচ্ছে, তারা এটাকে একটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছে। কিন্তু সে যে দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়ে মৃত্যুবরণ করল, এটা সে রকমভাবে কেউ বলছে না। আমরা আশা করব, প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিয়ে জান্নাতুল ফেরদৌসের স্মরণে কিছু একটা করবে।’
মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দুটি দাবিতে স্মারকলিপি প্রদান করেন চারুকলা বিভাগের শিক্ষকবৃন্দ। তাদের দাবি দুটি হলো—
১. বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন ২০২৫-এর কাজে কর্মরত অবস্থায় সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে এবং এর পূর্বাপর ঘটনায় নির্বাচন কমিশনের কাজে চরম অব্যবস্থাপনার একাধিক নজিরের প্রেক্ষাপটেই এই মৃত্যু। তাই মরহুমা শিক্ষকের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুবাদে বিধি মোতাবেক তাঁর পরিবারকে সমুদয় অর্থ প্রাপ্তি ও ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
২. সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের স্মৃতির উদ্দেশ্যে পুরাতন প্রশাসনিক ভবনসংলগ্ন রাস্তাটির নামকরণ কিংবা তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত জাকসু ভবনের নামকরণ করা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে