
ধর্ম অবমাননার অপবাদ দিয়ে দীপু চন্দ্র দাসকে হত্যায় জড়িত ব্যক্তিদের নির্বাচনের আগে শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানানো হয়।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে আহত করে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ছাড়া রাজবাড়ী জেলার পাংশা থানার অমৃত মণ্ডল সম্রাটকে পিটিয়ে হত্যা, ঝিনাইদহে রিকশাচালক গোবিন্দ বিশ্বাসকে ‘র’-এর এজেন্ট ট্যাগ দিয়ে পিটিয়ে জখম, চট্টগ্রামের রাউজানসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে নির্যাতন এবং জমি দখল করা হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায় আশা করেছিল, সব প্রকার বৈষম্য দূর হবে। কোনো ধরনের নির্যাতন হবে না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের সে আশা নিরাশায় পরিণত হয়েছে। হিন্দু সম্প্রদায় এখন শান্তিতে নেই, বরং আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবন যাপন করছে।
মহাজোটের মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাকচী বলেন, প্রতিটি ঘটনায় সরকার নিশ্চুপ রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও নিশ্চুপ। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারের কাছে দাবি, অবিলম্বে ওই সব মব সৃষ্টিকারী ও খুনিকে ভিডিও দেখে শনাক্ত করে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক। নির্বাচনের আগেই দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের বিচার হোক, যা দেখে অন্য মব সন্ত্রাসকারী কখনো যেন এই হত্যা ও লুণ্ঠন করার সাহস না পায়।
জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু বলেন, ‘বর্তমানে যদি মব সন্ত্রাস ও মৌলবাদ সন্ত্রাস ঠেকানো না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখীন হবে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব হেমন্ত দাস, দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পরেশ চৌধুরী, হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সিনিয়র সহসভাপতি পলাশ সরকার, সাধারণ সম্পাদক সুজন গাইন, মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী মিত্র, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুণ্ডু প্রমুখ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে