
রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকেরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা মো. আবু জাফর নামে এক পথচারী বলেন, বিকেলে জুরাইন রেলগেটের পাশের রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।
ওই ব্যক্তির পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা চেক লুঙ্গি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে