রাজধানীর খিলক্ষেত তিনশ ফিট রাস্তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে মাইক্রোবাসটির ধাক্কায় গুরুতর আহত হন চন্দন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা পরিচিত নজরুল ইসলাম জানান, চন্দন দাস থাকতেন খিলক্ষেত কুর্মিটোলা স্কুলের পেছনে। খিলক্ষেত রেলগেটে মাছ বিক্রি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগর গ্রামে। বাবার নাম সুরেশ চন্দ দাস।
তিনি আরও জানান, চন্দনের সঙ্গে খিলক্ষেত কুড়াতলি এলাকায় এক ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিলেন তাঁরা দুজন। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে তিনশ ফিট রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মাইক্রোবাসটি ধাক্কা দেয়। তিনি অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন চন্দন। পরে স্থানীয়দের সহায়তায় ওই মাইক্রোবাসে করেই তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক চন্দনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দুটি প্যাভিলিয়ন আছে। প্রতিদিন মাইক্রোবাসে করে তাদের কর্যালয় থেকে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে আসা এবং পরবর্তীতে নিয়ে আসা হয়। আজ সকালে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে গাড়িটি কার্যালয়ে ফিরছিল। পথে এক্সপ্রেসওয়েতে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পরে আমাদের গাড়িতে করেই তাঁকে হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে