
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ অভিযানের পাশাপাশি লাউতলা খালে পরিচ্ছন্নতা কর্মসূচিও হাতে নিয়েছে ডিএনসিসি। পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করছেন দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।
পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুর আগে সকাল পৌনে ১০টার দিকে বছিলায় অবস্থিত পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠে (বছিলা ট্রেনিং একাডেমি) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান।
এ সময় মেয়র বলেন, ‘খালে যারা ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে। তাদের মনে ময়লা আছে। তারা সুনাগরিক নন। খালে ময়লা ফেলে নিজেদের সুনাগরিক দাবি করা যায় না।’
সকাল ১০টার দিকে লাউতলা খাল পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে মেয়র আতিকুল ইসলাম নিজে খালে নেমে ময়লা পরিষ্কারের কাজ করেন।
এলাকাবাসীকে সম্পৃক্ত করে মৃত এই খালকে আবার সচল করতে চান জানিয়ে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের বলেন, ‘কোনো দখলদারকে নোটিশ দেওয়া হবে না। খালের ১০০ ফুটের মধ্যে যা যা পড়বে, সব ভেঙে ফেলা হবে। অবৈধ স্থাপনা ভাঙা না হলে, তার দেখাদেখি আরেকজন খাল দখল করবে।’
মেয়রের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, তিন দিনের এই উচ্ছেদ অভিযানে সিএস রেকর্ড ধরে খালের জায়গা চিহ্নিত করে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তবে প্রথম দিন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় লাউতলা খালের তিন কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে