দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১১টি পদের মধ্যে ৮ টিতে জয় পেয়েছে ওয়ান টিম।
তবে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্টের দলনেতা মোস্তাফিজুর রহমান সোহেল। ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্টের মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মো. আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ ১২৩ ভোট; অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ড্র ভোটে লটারি শেষে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় ভোটের ফল ঘোষণা করেন বেসিস নির্বাচন কমিশন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর।
এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৭৮১, সহযোগীতে ২৫০, অ্যাফিলিয়েটে ১১৮ এবং আন্তর্জাতিকে ৮৯ শতাংশ ভোট পড়ে। ভোটে তিন প্যানেলে প্রার্থী ছিলেন ৩৩ জন। তাঁদের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হন ১১ জন।
আজ সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ। ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৪ ক্যাটাগরির মোট ১ হাজার ৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ১৫৭ জন। এর মধ্যে বাতিল হয় ১৭টি ভোট।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে