
রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশ করতে না দেওয়া নিয়ে তর্কের জেরে সালাউদ্দিন (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
১৩ এপ্রিলের এই ঘটনায় জড়িত অভিযোগে মো. সাগর শেখ (৩৭) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। নিহত সালাউদ্দিন পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাড়ি ভোলা জেলায় হলেও তিনি ঢাকার রামপুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
এনায়েত হোসেন বলেন, গত ১৩ আগস্ট বেলা ১টার দিকে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে সালাউদ্দিন একটি অটোরিকশাকে ভেতরে প্রবেশে বাধা দেন। এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী সেখানে রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এ নিয়ে অটোরিকশাচালকের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযুক্ত চালক সালাউদ্দিনকে এলোপাতাড়ি ঘুষি-লাথি ও মারধর করেন সাগর।
একপর্যায়ে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত সালাউদ্দিনের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর ইউনিট।
অতিরিক্ত ডিআইজি জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মিরপুর সেকশন-১১ এলাকা থেকে মো. সাগর শেখ নামে ওই অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে