পবিত্র মাহে রমজানে সারা বিশ্বে ব্যবসায়ীরা পণ্যের দাম কমান। অথচ বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ান। তাই এই অসাধু ব্যবসায়ীদের ধর্মীয় আলোচনার মাধ্যমে সচেতন করার আহবান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা অডিটরিয়ামে উপজেলার ইমামদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
প্রতিমন্ত্রীর পিতা মরহুম আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাকিলা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
পরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ ছাড়া ইমামদের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা ও টিসিবি পণ্যের কার্ডের দাবি করা হলে প্রতিমন্ত্রী তা পূরনের আশ্বাস দেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে