
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর সায়েদাবাদসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোনো কাউন্টারেই নতুন ভাড়ার তালিকা না থাকায় তালিকা সরবরাহসহ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
আজ রোববার বিআরটিএ আদালত-৩ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনাল, টিটি পাড়া, জনপথ মোড়, যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পরিবহনের কাউন্টার পরিদর্শন করে ভাড়া আদায়ের বিষয়টি যাচাই করা হয়।
অভিযানের সময় অধিকাংশ কাউন্টারে নতুন ভাড়ার তালিকা ঝোলানো ছিল না। পরে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয় এবং তা অনুযায়ী ভাড়া আদায়ের নির্দেশনা দেওয়া হয়।
সেই সঙ্গে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার), সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার), মোটরযান পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে