রাজধানীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিল তাঁরা।
গ্রেপ্তারের বিষয়ে এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার মো. রায়হান হোসেন, সাব্বির হোসেন রাইহান, আল রাব্বিসহ তাঁর সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠায় অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিত।
তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। গ্রেপ্তাররা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। তা ছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারের সময় এন্টি টেররিজম ইউনিট তাদের নিকট থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২ টি ছোড়া এবং ২টি বিভিন্ন উগ্রবাদী বই ও ৫টি বুকলেট জব্দ করেছে।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১২ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে