রাজধানীর কামরাঙ্গীরচর জাওলাহাটি চৌরাস্তায় বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর জাওলাহাটি চৌরাস্তা হাজিরঘাট এলাকার টিনশেড দোকানের সঙ্গে বিদ্যুতায়িত হয় ইয়াসিন। দেখতে পেয়ে স্বজন ও পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ইয়াসিনের বাবা মো. সাব্বির হোসেন জানান, তাঁদের বাসা কামরাঙ্গীরচর গাজিরঘাট এলাকায়। তিনি জাওলাহাটি চৌরাস্তায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করেন। মাঝেমধ্যে তাঁর ছেলে দোকানের পাশে একটি মাঠে যেত। আজকেও সে ওই মাঠে যায়। সেখানে একটি টিনশেড রিকশার গ্যারেজ আছে। ওই টিনশেড দোকানের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হয়। দেখতে পেয়ে সেখানকার লোকজন ইয়াসিনকে দোকানের ভেতরে নিয়ে হাত-পা মালিশ করতে থাকেন। খবর পেয়ে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাব্বির আরও জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জুগনীপাশা গ্রামে। কামরাঙ্গীরচর গাজিরঘাট এলাকায় তাঁরা ভাড়া বাসায় থাকেন। ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে ইয়াসিন ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে