
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। ডেমরা খেয়াঘাটের মাঝি ও স্থানীয়রা মিলে নৌকার ৮ জন আরোহীর মধ্যে ৬ জনকে উদ্ধার করতে পেরেছে। বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার বিকেলে ডেমরা সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেমরা ফায়ার সার্ভিস।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. সাফওয়ান (১৭) ও মো. জুবায়ের (১৮)। দুজনেই মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুরা মিলে নৌকায় ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হয়। নৌকাডুবির খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের হেড অফিস থেকে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের প্রধান ডুবুরি আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজদের খুঁজতে নদীতে নেমে পড়ি। নদীর গভীরতা ৭০ থেকে ৭৫ ফুট। স্রোত ছিল অনেক। এর মধ্যেই দুই ঘণ্টা চেষ্টার পরও সাফওয়ান ও জুবায়েরকে খুঁজে পাইনি। নিয়ম অনুযায়ী রাতে আর খোঁজা সম্ভব না হওয়ায় শনিবার সকাল থেকে আবার খোঁজা শুরু হবে।’
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘যত দূর জানতে পেরেছি, হাজারীবাগের একটি মাদ্রাসা বন্ধ থাকায় ডেমরার পরিচিত দু-একজনের মাধ্যমে ৮ বন্ধু শুক্রবার বিকেলে ডেমরা ঘাট থেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে। এ সময় বালুবাহী একটি বাল্কহেড ওই নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে নৌকাটি ভেঙে ডুবে যায়। এ সময় ডেমরা খেয়াঘাটের মাঝি ও স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করতে পারলেও দুজন নিখোঁজ হয়। পানির স্রোত ও গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের খুঁজে পায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’
এদিকে উদ্ধার কার্যক্রমের সমালোচনা করে নিখোঁজ একজনের ভাই ডেমরার দারুন নাজাত মাদ্রাসার শিক্ষক সাদ বলেন, ‘বিকেলের ঘটনা, অথচ ডুবুরিরা চেষ্টা করেছে অল্প সময় ধরে। সন্ধ্যা নামতেই তারা খোঁজাখুজি বন্ধ করে দেয়। আমরা কান্নাকাটি করছি। নিজেও ভারসাম্যহীন হয়ে গেছি। তারপরও ডুবুরিরা কথা শোনেনি।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে